Happening Now
Allowance hike in West Bengal
ভোটের আগেই একাধিক ভাতা বৃদ্ধি করে বাজিমাত মমতার
একাধিক খাতে ভাতা বাড়ল রাজ্য বাজেটে। অন্তর্বর্তীকালীন বাজেটে লক্ষীর ভান্ডার সহ প্রত্যেকটি খাতে ভাতা বাড়ালেন তিনি। ভাতা বৃদ্ধিই কি তাহলে এবারের নির্বাচনে জেতার বড় স্ট্র্যাটেজি?
লক্ষীর ভাণ্ডারে বৃদ্ধি পেল ৫০০ টাকা
- রাজ্যের মহিলাদের জন্য জনপ্রিয় প্রকল্প “লক্ষ্মীর ভাণ্ডারের ১০০০ টাকা থেকে এবার বেড়ে হল ১৫০০ টাকা। তফসিলি জাতি, ও অন্যান্য পিছিয়ে পরা শ্রেণীর মহিলারা জারা মাসে ১২০০ টাকা করে পেতেন, বরতমানে তারা পাবেন ১৭০০ টাকা করে।
- বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন বাজেটে লক্ষীর ভান্ডারের টাকা বৃদ্ধির কথা বলেন খোদ মুখ্যমন্ত্রী। অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান এই বাজেটে মোট বরাদ্দ ৪ লক্ষ ৬ হাজার কোটি টাকা।
- অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এও জানান যে চলতি মাস থেকেই প্রত্যেকের অ্যাকাউন্টে ঢুকবে বাড়তি টাকা সমেত লক্ষীর ভান্ডার। এর জন্য অপেক্ষা করতে হবে না নির্বাচন হওয়া ও নির্বাচনের ফল প্রকাশের উপর।
- রাজ্য সরকারের দাবি মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করাই লক্ষীর ভান্ডারের মূল উদেশ্য। যত দিন এগোচ্ছে তত বেড়ে চলেছে লক্ষীর ভান্ডারের গ্রাহক সংখ্যা। বর্তমানে এর গ্রাহক সংখ্যা এসে দাঁড়িয়েছে ২ কোটি ২১ লক্ষ - তে।
- প্রসঙ্গত, লক্ষ্মীর ভাণ্ডারের অধিকারি হতে পারেন ২৫ বছর বয়সী যেকোনো মহিলা থেকে ৬০ বছরের অনূর্ধ্ব বৃদ্ধারা । ষাটোর্ধ্ব প্রত্যেকেই একই টাকা পাবেন বার্ধক্য ভাতা – তে।
এবার বেকার ভাতাও চালু হল রাজ্যে
- এবার সকল ২১ থেকে ৪০ বছরের অধীনে থাকা মাধ্যমিক পাশ বা অন্যান্য সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ যুবসমাজ পাবে ১৫০০ টাকা করে ভাতা। এটি বাংলার নতুন প্রকল্প, যার নাম "বাংলার যুব- সাথী"।
- চলতি বছরের ১৫ ই অগাস্ট থেকেই চালু হয়ে হবে এই প্রকল্প। এই প্রকল্পের জন্য বরাদ্দ হয় ৫ হাজার কোটি টাকা, জানান অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
- মুখ্যমন্ত্রী জানান , এই প্রকল্পের জন্য ৫ বছর ১৫০০ টাকা করে দেওয়া হবে যুব সমাজকে , যার ফলে উপকৃত হবে অনেকেই।
ডি এ পরিমান বেড়ে হল ৪ শতাংশ
- রাজ্য সরকারি কর্মীদের ডি এ বা ডিয়ারনেস এলাউয়েন্স এর পরিমান ৪ শতাংশ বাড়ল অন্তর্বর্তী বাজেটে। অর্থমন্ত্রী ঘোষণা করেনা, আগামী ১লা এপ্রিল থেকে বর্ধিত ডি এ পাওয়া যাবে।
- বর্ধিত ডি এ - এর কারণে এবার বাড়তে চলেছে সরকারি কর্মচারীদের বেতনও। তবে ফারাক থাকছেই বেতনে, কিন্তু সেই ফারাকের পরিমান কমলো এই বাজেট ঘোষণায়।
- কেন্দ্র এবং রাজ্য ডি এ - এর ফারাক ছিল ৪০ শতাংশ , তবে বাজেট ঘোষণার পর সেই ফারাক কমে হয় ৩৬ শতাংশ। এতদিন ধরে ১৮ শতাংশ হারে ডি এ পাচ্ছিলেন রাজ্যের সরকারি কর্মীরা। এবার বাজেট ঘোষণার পর তা বেড়ে হয় ২২ শতাংশ।
১০০ দিনের কাজে বরাদ্দ হল ২০০০ কোটি টাকা
- ২০০৬ সাল থেকে শুরু হওয়া এক জনপ্রিয় প্রকল্প "১০০দিনের কাজ" - এর খাতেও এবার বাড়ল বরাদ্দ। মোট ২০০০ কোটি টাকার বাজেট বরাদ্দ করা হয়েছে "১০০ দিনের কাজ" বা "মহাত্মা-শ্রী " এর জন্য।
- যদিও তিন বছর আগে ১০০ দিনের কাজে চাকরি প্রকল্পের আওতায় এই তহবিল বন্ধ করে দেওয়া হয়েছিল। সেই সময় রাজ্য সরকার " কৰ্মশ্রী " নামে নতুন একটি প্রকল্প তৈরী করেন। তবে এবার বাজেটে ১০০ দিনের কাজের খাতে বরাদ্দ বাড়ানো হলেও কর্মশ্রী এর জন্য কোনো ঘোষণা করতে দেখা যায়নি তাকে।
এবার সোনায় সোহাগা অঙ্গনওয়াড়ি কর্মীদের
- এবার অঙ্গনওয়ারি এবং আশাকর্মীদের জন্য অনেক সুবিধা বাড়িয়ে দেওয়া হলো রাজ্য সরকারের পক্ষ থেকে। আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের সাম্মানিক বাড়িয়ে দেওয়া হলো নয়া বাজেটে। এবার ১০০০ টাকা করে সাম্মানিক বৃদ্ধি পেলো অঙ্গনওয়াড়ি ও আশাকর্মীদের। চলতি বছরের এপ্রিল থেকেই বৃদ্ধি পেতে চলেছে আশা কর্মীদের ভাতার টাকা। এমনকি, কর্মরত অবস্থায় কোনো অঙ্গনওয়াড়ি ও আশাকর্মী মারা গেলে তাদের পরিবারকে এককালীন ৫ লক্ষ টাকা অর্থ সাহায্য দেবেন সরকার। এই প্রকলের জন্য মোট বরাদ্দ হয়েছে ২৮০ কোটি টাকা। ৬মাসে জন্য মাতৃত্বকালীন ছুটিও অঙ্গনওয়াড়ি ও আশাকর্মীদের জন্য বরাদ্দ হয়েছে নয়া বাজেটে।
সিভিক ভলেন্টিয়ার এবং পার্শ্ব শিক্ষকদের খাতে বাড়ল ১০০০ টাকা
- প্যারা টিচার , শিক্ষাবন্ধু ও সহায়ক – সহায়িকার জন্য এবার বৃদ্ধি পেল ১০০০ টাকা । এর জন্য বরাদ্দ হয়েছে মোট ১০০ কোটি টাকা ।
- এই বাড়তি ভাতাও চালু হবে চলতি বছরের এপ্রিল মাস থেকে । প্রসঙ্গ উল্লেখ্য , বহু বছর ধরেই এই এমএসকে এবং এসএসকে কর্মীরা দীর্ঘদিন ধরেই ভাতা বৃদ্ধির দাবি করেছিলেন । ধরা হচ্ছে, সেই দাবিরই ফল এবাররে বাজেটে প্যারা টিচারদের ভাতা বৃদ্ধি ।
স্বাস্থ্যসাথীদের আওতায় গিগ কর্মীরা
- এবার গিগ ইকোনমির সাথে যুক্ত মানুষ যেমন, ক্যাব চালক, বা ডেলিভারি বয় দের ফেলা হলো "স্বাস্থসাথী " প্রকল্পের আওতায়।
- এই উদ্যোগের ফলে অসংগঠিত ক্ষেত্রে কর্মীরা ৫ লোককে টাকা পর্যন্ত বিনামূল্যে স্বাস্থ্য বীমা এবং উন্নত চিকিৎসার সুবিধা পাবেন। এই সমস্ত গিগ কর্মীদের জন একটি বৈশেষ পোর্টাল এর ব্যবস্থা করা হবে যেখানে গিগ কর্মীরা স্বাস্থ সাথীর আবেদন করতে পারবেন।
Editor’s Note
Interim Budget West Bengal, Assembly Election Strategy, Lakshmir Bhandar, Laxmi Bhandar Allowance Hike, Social Welfare Schemes, Government Allowance Increase, Old Age Pension, মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্য বাজেট, অন্তর্বর্তীকালীন বাজেট, লক্ষ্মীর ভান্ডার , ভাতা বৃদ্ধি
#MamataBanerjee #WestBengalBudget #InterimBudget #LaxmiBhandar #AllowanceHike #WelfareSchemes #SocialWelfare #VoteBankPolitics
খবর এখন
শীঘ্রই আসছে ক্যান্সার ভ্যাকসিন, ভারতের ধন্যবাদ রাশিয়াকে
রাশিয়ার ল্যাবে বিজ্ঞানীরা ক্যান্সারের বিরুদ্ধে ভ্যাকসিন আবিষ্কার করলেন, যা প্রাথমিক পরীক্ষায় আশ্চর্যজনক ফল দেখিয়েছে, অসংখ্য রোগীর মনে জাগাচ্ছে নতুন আশা ।
পোকা ব্রেইনকে খেয়ে ফেলেছে, কেরালায় ১৯ মৃতো
কেরালায় “ব্রেইন খাওয়া অ্যামিবা” আতঙ্ক ছড়ায়, রোগে আক্রান্তদের জীবন রক্ষায় মিল্টেফোসিন চিকিৎসা কার্যকর হলেও, ২০২৫ সালে ইতিমধ্যেই ১৯ জনের মৃত্যু ঘটে।
রাত্রে মেয়েরা বেরোলে বিপদ নয় গর্ব হয় প্রমাণ দিল ভারতীয় মহিলা ক্রিকেট টিম।
একসময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, মেয়েদের রাত্রে বেরোনো উচিত নয়। কিন্তু সেই রাতেই ভারতীয় মহিলা দল ওয়ার্ল্ড কাপ জিতে প্রমাণ করল, মেয়েরা রাত জয় করতেও জানে।
গাজায় যুদ্ধবিরতি, মোদী ট্রাম্পকে স্বাগত জানালেন!
মোদী ট্রাম্পের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতি স্বাগত জানালেন ও নেতানিয়াহুরকে প্রশংসা করেছেন, মানবিক সহায়তা ও পণবন্দি মুক্তির আশা প্রকাশ।
নিখোঁজ নবালিকার বস্তাবন্দি দেহ উদ্ধার ঘিরে রামপুরহাটে স্কুলে উত্তেজনা তুঙ্গে!
রামপুরহাটে নাবালিকার মুণ্ডু এক বস্তায়, দেহ অন্য বস্তায় উদ্ধার, বিয়ের প্রতিশ্রুতি দেখিয়ে অপহরণ করা প্রধান শিক্ষক গ্রেপ্তার, গ্রামে চাঞ্চল্যপূর্ণ বিক্ষোভ ছড়িয়েছে।
CHAT SHOW SHORTS
ব্রডকাস্ট চ্যানেল








ডেইলি ডিজিটাল নিউজ পেপার













