০৬ জানুয়ারি ২০২৫

Happening Now

ভারত দক্ষিণ আফ্রিকা সিরিজে কোহলি রোহিতের দারুণ প্রত্যাবর্তনের প্রস্তুতি চলছে    Cyclone Ditwah ঘিরে বাংলাসহ উপকূলজুড়ে রেড অ্যালার্ট জারি হয়েছে আজ    IFFI সমাপনীতে রাজিনীকান্তকে ঘিরে চলচ্চিত্র দুনিয়ায় তুমুল উচ্ছ্বাস দেখা গেল     রাশিয়ার নতুন সামরিক চুক্তি অনুমোদনে বিশ্ব কূটনীতিতে চাপ বাড়ছে     Airbus আপগ্রেডে বিশ্বজুড়ে ফ্লাইট বাতিল দেরির আশঙ্কা বাড়ছে আজ    UFC 324 ঘোষণা লাস ভেগাসে জমবে বছরের সেরা লড়াই    সোনার বাজারে পতন আজ ২২ ক্যারেট দামে বড় ধস    বৈশ্বিক অর্থনীতিতে মন্দার সম্ভাবনা কেনাকাটা বিনিয়োগে প্রভাব বাড়ছে    NISAR স্যাটেলাইট অ্যান্টেনা মোতায়েন সফল ভারতীয় বিজ্ঞান অগ্রগতির উল্লাস     CBSE ২০২৬ বোর্ড পরীক্ষায় নতুন কাঠামো শিক্ষার্থীদের সুবিধা বাড়াবে     ভারত দক্ষিণ আফ্রিকা সিরিজে কোহলি রোহিতের দারুণ প্রত্যাবর্তনের প্রস্তুতি চলছে    Cyclone Ditwah ঘিরে বাংলাসহ উপকূলজুড়ে রেড অ্যালার্ট জারি হয়েছে আজ   

CBI files chargesheet against Sandip Ghosh

সিবিআই চার্জশিটে নাম সন্দীপের, দুর্নীতি আর জি করে

আবারো আর জি কর মেডিক্যালে দুর্নীতি। ইডি তদন্তের পর চার্জশিটের প্রথমেই নাম সন্দীপ ঘোষের , সাথে নাম সুমন, বিপ্লবেরও ।

ইডির চার্জশিটে নাম কার কার?

  • অর্থ পাচার নিয়ে দীর্ঘ তদন্তের পর শুক্রবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি আর জি কর মামলায় প্রথম চার্জশিট পেশ করেছে।
  • বিশেষ আদালতে জমা দেওয়া এই চার্জশিটে মূল অভিযুক্ত হিসেবে প্রথমেই নাম রয়েছে আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের। তার সাথে নাম যুক্ত হয়েছে বিপ্লব সিংহ , সুমন হাজরার।
  • তদন্তের অংশ হিসেবে একাধিক স্থানে তল্লাশি চালায় ইডি। সেখানেও তালিকার প্রথমে নাম ছিল নিউটাউনের সন্দীপ ঘোষের পৈতৃক ভিটে, টালা -তে চন্দন লৌহের বাড়ি , এবং কালিন্দীতে একটি ওষুধের দোকান।
  • তদন্ত চলার পর একে একে গ্রেপ্তার হন সন্দীপ ঘোষ, বিপ্লব সিংহ। এমনকি গ্রেপ্তার হন সন্দীপ ঘোষের নিরাপত্তারক্ষী আফসার আলিও।
  • চারজনের গ্রেপ্তারির পর কড়া তদন্ত শুরু হয় ইডির।

সিবিআই ও ইডির সমান্তরাল তদন্ত

  • আর জি কর হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলী দুর্নীতির অভিযোগ তুলে তদন্তের দাবি জানিয়ে আদালতের দ্বারস্থ হন। তার আবেদনের দাবিতে সিবিআই তদন্ত শুরু করে। পরে সুপ্রিম কোর্ট সেই নির্দেশ বহাল রাখে।
  • ২০২৫ সালের জানুয়ারি মাসে এই আর্থিক দুর্নীতি মামলায় কলকাতা হাই কোর্টে তীব্র সমালোচনার মুখে পরে ইডি। সেই সময় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের মন্তব্যে উঠে আসে ইডির চার্জশিট না দেওয়া ও বিচারপ্রক্রিয়া শুরু না হওয়ার কথা। সেই ঘটনার প্রায় এক বছরে পরে শেষমেশ চার্জশিট পেশ করল ইডি।
  • শুক্রবারই এই মামলায় " হুইসল ব্লোয়ার " হিসেবে পরিচিত আখতার আলীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে সিবিআই আদালত। বিচারক তাকে অবিলম্বে গ্রেপ্তারের নির্দেশ দেয়। দুর্নীতি প্রকাশে যাঁর অভিযোগ থেকে তদন্তের সূচনা, তিনিই আজ অভিযুক্তের তালিকায় আসার মুখে। এই পরিস্থিতি ভবিষ্যতে প্রশাসনিক অনিয়ম প্রকাশে সম্ভাব্য তথ্যদাতাদের নিরুৎসাহিত করতে পারে। এখানে তদন্তকারী সংস্থাগুলির ভূমিকা যতটা আইনি, ততটাই নৈতিক প্রশ্নের মুখে। এখন প্রশ্ন, ইডি কি আখতার আলীকে গ্রেপ্তার করবে নাকি তাকে সাক্ষী হিসেবে ব্যবহার করা হবে ?
  • চার্জশিট পেশের মাধ্যমে বিচারপ্রক্রিয়া শুরু হলেও, মামলার আইনি ও রাজনৈতিক প্রভাব এখনও বহুদূর বিস্তৃত ।
  • প্রসঙ্গত, আর জি কর এখন আর শুধু একটি অপরাধ বা আর্থিক দুর্নীতির মামলা নয়। এটি প্রশাসনিক স্বচ্ছতা , প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং তদন্তকারী সংস্থার কার্যকারিতা এই তিন বিষয়কে এক প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে।
Editor’s Note
আর জি কর হাসপাতাল দুর্নীতি মামলা, আর্থিক অনিয়ম , অর্থ পাচার অভিযোগ , এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) , সিবিআই তদন্ত , বিশেষ আদালত , সন্দীপ ঘোষ , বিপ্লব সিংহ, সুমন হাজরা , আখতার আলি , হুইসল ব্লোয়ার বিতর্ক
#RGKarCase , #RGKarHospital , #RGKarCorruption , #RGKarScam , #EDInvestigation , #EDChargesheet, #MoneyLaunderingCase, #SpecialCourt, #AkhtarAli, #BengalPolitics

খবর এখন

CHAT SHOW SHORTS

.

ব্রডকাস্ট চ্যানেল

ডেইলি ডিজিটাল নিউজ পেপার

`